বাংলার গ্রামীণ জীবনের নানা রঙিন ছবি
বাংলার গ্রামীণ জীবনের নানা রঙিন ছবি

বাংলার গ্রামীণ জীবনের নানা রঙিন ছবি ধরা পড়েছে ক্যামেরায়। ময়মনসিংহের ধোপাখলা মোড়ে ফুটেছে লাল-সাদা মধুমালতী ফুল। সিরাজগঞ্জের রণতিথায় পেঁপেগাছে ফুল এসেছে। রাঙামাটির দীঘলি বাঁকে নিজের খেত থেকে বরবটি ও লাউ তুলছেন তরুণ কৃষি ও রিসোর্ট উদ্যোক্তা প্রগতি চাকমা। ফরিদপুরের খালেক মাতুব্বরের ডাঙ্গীতে কৃষকের বাগান থেকে ব্যবসায়ীরা কলা সংগ্রহ করে ট্রলারে তুলছেন। রাঙামাটির সাধনাপুরে রাতের বৃষ্টিতে ফোঁটা ফোঁটা পানি জমেছে ড্রাগন ফুলে। ফরিদপুরের ডাঙ্গী চরাঞ্চলে ভুট্টার ফলন ভালো হয়েছে এবং বাজারে দামও ভালো পাওয়া যাচ্ছে। কিশোরগঞ্জের করিমগঞ্জে ধান মাড়াই শেষ, এখন খড়ের গাদা তৈরির পালা। কুমিল্লার দাউদকান্দির স্বল্পপেন্নাইয়ে সুপারিগাছের খোলে চড়ার আনন্দে মেতেছে শিশুরা। মানিকগঞ্জের মালঞ্চে গাছে ধরেছে মরিচ। খুলনার বয়রায় খাবারের সন্ধানে গাছে গাছে, পাতায় পাতায় বিচরণ করছে চড়ুই পাখিটি। রংপুরের বুড়িরহাট সড়কে আবার বৃষ্টি এলে বাকি ধানটুকু তলিয়ে যাবে, তাই তড়িঘড়ি করে কোমরসমান পানিতে নেমে ধান কাটছেন কৃষক, পরে কলাগাছের ভেলায় করে তা নিয়ে যাওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ