ট্রান্সকম গ্রুপে সার্ভিস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন ৯ জুলাই পর্যন্ত
ট্রান্সকম গ্রুপে সার্ভিস সুপারভাইজার পদে নিয়োগ

ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেড সার্ভিস সুপারভাইজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২ জুলাই থেকে আবেদন গ্রহণ শুরু করেছে এবং আগামী ৯ জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

এই পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। প্রার্থীদের সার্ভিস টেকনিশিয়ানদের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধান, সমন্বয় ও দিকনির্দেশনা প্রদানে দক্ষ হতে হবে। কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক। চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা কমপক্ষে ১৮ বছর। কর্মস্থল ঢাকা।

বেতন ও সুবিধা

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৯ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ