দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স বিভাগে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে।
পদ ও যোগ্যতা
পদটির নাম ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’। প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমবিএ/বিবিএ অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে। আবেদনের জন্য কোনো কাজের অভিজ্ঞতা প্রয়োজন নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। ন্যূনতম বয়স ২২ বছর হতে হবে।
কর্মস্থল ও বেতন
নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬। আবেদনের জন্য আরএফএল গ্রুপের ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে হবে।



