অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, নেবে ১০০ জন
অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, নেবে ১০০ জন

প্রাণ গ্রুপ সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১০০ জনকে নিয়োগ দেবে। ১ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং চলবে আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

পদের নাম: সহকারী টেরিটরি সেলস ম্যানেজার (এটিএসএম)। শিক্ষাগত যোগ্যতা হিসেবে বিবিএ/এমবিএ অথবা বিএসসি/এমএসসি পাস করতে হবে। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে সুপারভাইজারকে সহায়তা এবং বিক্রয়ের পূর্বাভাস ও কৌশল বাস্তবায়নে দক্ষতা। এই পদের জন্য চাকরি অভিজ্ঞতার প্রয়োজন নেই। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।

বেতন ও অন্যান্য সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, ট্যুর ভাতা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়ার সুযোগ এবং শেখার অফুরন্ত সুযোগ। ছয় মাস পর পদটি টেরিটরি সেলস ম্যানেজারে উন্নীত হবে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময় ৩১ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ