বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি তাদের রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট বিভাগে কালেকশন অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের সময়সীমা
বুধবার, ২৪ জুন ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা প্রয়োজন। একই ধরনের কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স ও কর্মস্থল
প্রার্থীদের বয়স কমপক্ষে ২৪ বছর হতে হবে। কর্মস্থল হবে ঢাকা, ঢাকার সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ।
বেতন ও অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ওয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে উপলব্ধ।



