মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতার মধ্যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন এবং ইআরপি সিস্টেমে পারদর্শিতা থাকতে হবে।
অভিজ্ঞতা ও বয়স
প্রার্থীদের কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা উল্লেখ নেই। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল ও বেতন
কর্মস্থল চট্টগ্রাম। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৬।



