গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা পর্যন্ত) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সোমবার (২২ জুন) পর্যন্ত হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ জনে।
মৃত শিশুর পরিচয় ও চিকিৎসা
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ময়মনসিংহের ত্রিশালের বৈলর থেকে ৭ মাসের এক ছেলে শিশু গত ১ জুন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে শিশুটির মৃত্যু হয়। হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়া রোগে আক্রান্ত ছিল শিশুটি।’
নতুন ভর্তি ও বর্তমান পরিস্থিতি
ডা. ঝন্টু সরকার আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে।



