মার্চেন্ডাইজার পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, বেতন ২০-৩০ হাজার টাকা
মার্চেন্ডাইজার পদে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, বেতন ২০-৩০ হাজার

দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপ মার্চেন্ডাইজার (ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা) পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ফুলটাইম এই পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। গত ১৪ জুন থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা আগামী ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

পদের নাম: মার্চেন্ডাইজার (ইলেকট্রনিক্স খুচরা বিক্রেতা)। পদসংখ্যা নির্ধারিত নয়। কর্মস্থল দেশের যেকোনো স্থান। আবেদনকারীদের মার্কেটিং বিষয়ে বিবিএ ডিগ্রিধারী হতে হবে। কনজিউমার ইলেকট্রনিক্স পণ্য সম্পর্কে ভালো ধারণা, বিশ্লেষণাত্মক ও গাণিতিক দক্ষতা এবং মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

বয়স ও বেতন

প্রার্থীদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে যমুনা গ্রুপের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ১৪ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ