সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদের চাকরি, আবেদন শুরু ১৮ জুন
সরকারি কর্মচারী হাসপাতালে ৩৩ পদের চাকরি

সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্ব খাতভুক্ত ১১ থেকে ২০ গ্রেডের পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদসংখ্যা ৩৩টি। আগ্রহী প্রার্থীরা ১৮ জুন থেকে আবেদন করতে পারবেন।

পদের তালিকা ও বিবরণ

  • অ্যানেসথেটিস্ট: পদসংখ্যা ২, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
  • অডিওলজিস্ট: পদসংখ্যা ৩, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
  • অকুপেশনাল থেরাপিস্ট: পদসংখ্যা ৪, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
  • স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট: পদসংখ্যা ২, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
  • নিরাপত্তা কর্মকর্তা: পদসংখ্যা ১, গ্রেড-১১, বেতন স্কেল ১২,৫০০-৩০,২৩০ টাকা।
  • কম্পিউটার অপারেটর: পদসংখ্যা ১, গ্রেড-১৩, বেতন স্কেল ১১,০০০-২৬,৫৯০ টাকা।
  • ইপিআই টেকনিশিয়ান: পদসংখ্যা ২, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • হিসাবরক্ষক: পদসংখ্যা ৩, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • সহকারী লাইব্রেরিয়ান: পদসংখ্যা ১, গ্রেড-১৪, বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা।
  • অফিস সহায়ক: পদসংখ্যা ১৪, গ্রেড-২০, বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।

যোগ্যতা ও আবেদন

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। তবে নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর। আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬, বিকাল ৪টা। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ