সিটি ব্যাংক পিএলসি তাদের ব্রাঞ্চ ও রিটেইল ব্যাংকিং বিভাগে ট্রানজেকশন সার্ভিস পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ সময় ২৩ জুন ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ সম্পর্কিত তথ্য
প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি
পদের নাম: ট্রানজেকশন সার্ভিস
বিভাগ: ব্রাঞ্চ, রিটেইল ব্যাংকিং
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা ও বয়সসীমা
কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক। প্রার্থীর বয়স ২৫ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
চাকরির ধরন ও বেতন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। মাসিক বেতন ৩০,০০০ টাকা। অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে সিটি ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ২৩ জুন ২০২৬।



