সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য বড় সুযোগ এনেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডের ১৭টি পদে মোট ১৩৯ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ এপ্রিল ২০২৬ থেকে এবং চলবে ২৩ মে ২০২৬ পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
নিয়োগযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে চিকিৎসা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, ট্রাফিক অফিসার, সহকারী প্রকৌশলী (নৌ যান), সহকারী নিরাপত্তা, টেকনিশিয়ান (প্যাথলজি), গবেষণা সহকারী, রেডিওগ্রাফার, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কম্পাউন্ডার, লিডিং ফায়ারম্যান, নিরাপত্তা হাবিলদার, সুইপার কাম মালি ও নিরাপত্তাপ্রহরী।
চিকিৎসা কর্মকর্তা
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
চিকিৎসা কর্মকর্তা (অস্থায়ী রাজস্ব)
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: এক বছরের ইন্টার্ন ট্রেনিংসহ এমবিবিএস ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
পরিসংখ্যান কর্মকর্তা
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান বা অঙ্ক বিষয়ে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তরসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অগ্রাধিকারযোগ্য। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
অর্থ কর্মকর্তা
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (সম্মান) দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা অ্যাকাউন্টিংয়ে মেজরসহ এমবিএ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: সামরিক বা আধা সামরিক বাহিনীর জুনিয়র কমিশনপ্রাপ্ত বা তদূর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রিসহ পুলিশ বা আনসার বিভাগে চার বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
ট্রাফিক অফিসার
পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
সহকারী প্রকৌশলী (নৌ যান)
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: নৌ বা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশল ডিগ্রি বা ডিওটি দ্বিতীয় শ্রেণি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।
সহকারী নিরাপত্তা
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রিসহ সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন সামরিক, আধা সামরিক, পুলিশ বা আনসার বাহিনীর অবসরপ্রাপ্ত জেসিও বা সমমানের কর্মকর্তা। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।
টেকনিশিয়ান (প্যাথলজি)
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: প্যাথলজিতে ডিপ্লোমা বা প্যারামেডিকস সার্টিফিকেটসহ এইচএসসি পাস। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
গবেষণা সহকারী
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: অর্থনীতি, পরিসংখ্যান বা গণিতসহ দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা।
রেডিওগ্রাফার/রেডিওগ্রাফিস্ট
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: রেডিওগ্রাফিতে ডিপ্লোমাসহ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১। শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট কোর্সসহ এসএসসি পাস। বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।
কম্পাউন্ডার
পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: কম্পাউন্ডারশিপ সার্টিফিকেটসহ স্বীকৃত বোর্ড থেকে এসএসসি পাস। বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
লিডিং ফায়ারম্যান
পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসসহ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সে ট্রেনিংপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা। বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
নিরাপত্তা হাবিলদার
পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস এবং অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা।
সুইপার কাম মালি
পদসংখ্যা: ২। শিক্ষাগত যোগ্যতা: মালি হিসেবে কাজের অভিজ্ঞতাসহ অষ্টম শ্রেণি পাস। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ১১৮। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস এবং অস্ত্র বিষয়ে আনসারের ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণের সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
আবেদনের বয়সসীমা
১ থেকে ৪, ৬, ৭, ১০ ও ১৪ থেকে ১৭ নম্বর পদের প্রার্থীদের ক্ষেত্রে ১ মার্চ ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর বয়স হতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। এরপর নির্ধারিত নিয়ম অনুযায়ী আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ও ফি জমাদানের পর প্রার্থীরা www.mpajobsbd.com পোর্টালে লগইন করে ড্যাশবোর্ড থেকে আবেদনপত্রের কপি ও পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন।
আবেদন ফি
১ থেকে ৭ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১৭২ টাকা, ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ১২১ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৬৯ টাকা। সব গ্রেডের পদের জন্য অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের ফি ৬৯ টাকা।
গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: ২৯ এপ্রিল ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২৩ মে ২০২৬



