কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী
কর্মসংস্থান সৃষ্টি সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, জনগণের উন্নয়নে সবার আগে কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে। সে লক্ষ্যে সরকার বৈদেশিক কর্মসংস্থান, নিরাপদে বিদেশ গমন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

জয়পুরহাটে সেমিনারে বক্তব্য

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলার অনগ্রসর জনগোষ্ঠীর ‘দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: প্রেক্ষিত জাপান’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

দক্ষ জনশক্তি তৈরি ও বিদেশে পাঠানোর উদ্যোগ

প্রধানমন্ত্রী অগ্রাধিকারপ্রাপ্ত উদ্যোগগুলোর উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি বিদেশে পাঠানোর কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জন করে মানুষ সরকারি সুযোগ-সুবিধার মাধ্যমে ব্যক্তিগত খরচ ছাড়াই বিদেশে যেতে পারবে। বিদেশে কর্মী পাঠানো হলে যেমন রেমিট্যান্স আসবে, তেমনি এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নও ত্বরান্বিত হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি), প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ব্যবস্থাপনায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল হাছানাত হুমায়ূন কবীর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) আশরাফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।