বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘টিম লিড’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ মে ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
বিভাগের নাম: ট্রানজেকশন মনিটরিং ইউনিট
পদের নাম: টিম লিড
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই হতে পারে। বয়সসীমা নির্ধারিত নয়।
কর্মস্থল ও আবেদনের নিয়ম
বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ মে ২০২৬



