ব্র্যাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ৬ মে ২০২৬। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)। বিভাগ: কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট। পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া এনজিও সংস্থায় কাজের দক্ষতা এবং কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
অন্যান্য শর্ত
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল: ঢাকা। বেতন আলোচনা সাপেক্ষে।
সুবিধা
উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য ও জীবন বীমা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, ওয়েলনেস সেন্টার সুবিধা, ডে কেয়ার সুবিধা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৬ মে ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখুন।



