এসএসসি পাশে যুব উন্নয়ন অধিদপ্তরে অফিস সহায়ক পদে ১০৩ জনের নিয়োগ
এসএসসি পাশে যুব উন্নয়ন অধিদপ্তরে ১০৩ জনের নিয়োগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিষ্ঠানটি ‘অফিস সহায়ক’ পদে ১০৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১ মে, ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: যুব উন্নয়ন অধিদপ্তর
পদের নাম: অফিস সহায়ক
পদের সংখ্যা: ১০৩টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাস
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ২০তম গ্রেড অনুযায়ী

চাকরির ধরন ও শর্ত

চাকরির ধরন সরকারি ও অস্থায়ী। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল যেকোনো স্থান নির্ধারিত হবে। বয়সসীমা ১ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন ফি

আবেদন ফি বাবদ টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইট dyd.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি ও ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা আগামী ১ মে, ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ