যমুনা গ্রুপে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ২৯ মে
যমুনা গ্রুপে জেনারেল ম্যানেজার পদে নিয়োগ

যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (যমুনা গ্রুপ) তাদের অডিট বিভাগে জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৯ এপ্রিল থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ২৯ মে পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড (যমুনা গ্রুপ)। পদের নাম: জেনারেল ম্যানেজার। বিভাগ: অডিট। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ঝুঁকি ব্যবস্থাপনা, অভ্যন্তরীণ নিরীক্ষা মান এবং আর্থিক প্রতিবেদন সম্পর্কে ভালো জ্ঞান প্রয়োজন। ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য শর্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা উল্লেখ নেই। কর্মস্থল হবে ঢাকা। বেতন হিসেবে আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ দেওয়া হবে। কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত তথ্য দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যেতে পারেন। আবেদনের শেষ সময়: ২৯ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ