অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ
অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ

আবুল খায়ের গ্রুপ সম্প্রতি এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও) পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২৫ এপ্রিল এবং ২, ৯, ১৬, ২৩ মে ২০২৬ তারিখে আগ্রহীরা সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা। অভিজ্ঞতা: প্রয়োজন নেই।

দায়িত্বসমূহ

  • ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন।
  • প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণ।
  • ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন।
  • দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার বৃদ্ধির জন্য নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করা।

চাকরির ধরন ও শর্ত

চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: মাঠ পর্যায়ে। প্রার্থীর ধরন: শুধু পুরুষ। বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে নির্ধারিত ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ২৩ মে ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ