বিআইডব্লিউটিএ'র ৫৪টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ৫৪টি শূন্য পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ থেকে ১৬ গ্রেডের ১৩ ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৩ এপ্রিল ২০২৬।
পদের বিস্তারিত বিবরণ
১. সহকারী সহকারী (হিসাব), পরিচালক পরিচালক (অর্থ) এবং সহকারী পরিচালক (নিরীক্ষা): পদসংখ্যা ৭টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। বয়সসীমা: ২১-৩২ বছর।
২. প্রধান প্রশিক্ষক (ইঞ্জিন): পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: এফজি-ক্লাস-২ ইঞ্জিন সনদধারী। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)। বয়সসীমা: ২৭-৪০ বছর।
৩. ঊর্ধ্বতন প্রশিক্ষক (ইঞ্জিন): পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) সার্টিফিকেট এবং ক্লাস-৩ ইঞ্জিন(এফজি) সনদ। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। বয়সসীমা: ২১-৪০ বছর।
৪. সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা: পদসংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ২১-৩২ বছর।
৫. সহকারী এবং কোষাধ্যক্ষ: পদসংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্যে স্নাতক ডিগ্রি। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ২১-৩২ বছর।
৬. প্রশিক্ষক (ড্রেজার): পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণি ইনল্যান্ড মাস্টার সনদ/ড্রাইভার সনদ। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ২১-৩৫ বছর।
৭. প্রশিক্ষক (ডেক): পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণসহ দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ২১-৩৫ বছর।
৮. প্রশিক্ষক (ইঞ্জিন): পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস-৪ ইঞ্জিন (এফজি) সনদ। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ২১-৩৫ বছর।
৯. প্রশিক্ষক (ইলেকট্রিক): পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে তড়িৎবিদ্যায় ৪ বছর মেয়াদি ডিপ্লোমা সনদ। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ২১-৩৫ বছর।
১০. মাস্টার পাইলট: পদসংখ্যা ১৫টি। শিক্ষাগত যোগ্যতা: কর্ণফুলী এন্ডোর্সমেন্টসহ দ্বিতীয় শ্রেণির ইনল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদ। বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)। বয়সসীমা: ২৫-৪৫ বছর।
১১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের সার্টিফিকেটসহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের সর্বনিম্ন গতি। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। বয়সসীমা: ১৮-৩২ বছর।
১২. ডেমোনেস্ট্রেটর (ওয়ার্কশপ): পদসংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা: ডিইপিটিসি থেকে ১ বছর মেয়াদি ইঞ্জিন কোর্স সনদধারী, এইচএসসি পাসসহ প্রথম শ্রেণির ইনল্যান্ড ড্রাইভার সনদ। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর।
১৩. নিম্নমান সহকারী, সময়রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ: পদসংখ্যা ২০টি। শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক (বাণিজ্য) পাসসহ টাইপিংয়ে জ্ঞান। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)। বয়সসীমা: ১৮-৩২ বছর।
আবেদনের নিয়ম ও ফি
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা ওয়েবসাইটে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি নিম্নরূপ:
- ১ থেকে ৩ নম্বর পদের আবেদন ফি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা।
- ৪ থেকে ১০ নম্বর পদের আবেদন ফি ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা।
- ১১ থেকে ১৩ নম্বর পদের আবেদন ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ মার্চ ২০২৬, সকাল ১০:০০টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।



