নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগ, আবেদন শুরু ৭ মে
নৌবাহিনীতে অফিসার পদে নিয়োগ, আবেদন শুরু ৭ মে

বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের ডিইও ব্যাচে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৭ মে ২০২৬ থেকে ১১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

শিক্ষা শাখায় নিয়োগের বিবরণ

১. মাস্টার অব স্পেশাল এডুকেশন

স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি বিএড (অনার্স) ইন স্পেশাল এডুকেশন ও ইনক্লুসিভ এডুকেশন এবং মাস্টার অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেলে যেকোনো ২ বিষয়ে এ গ্রেড ও ৪ বিষয়ে বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩ বিষয়ে ন্যূনতম গ্রেড প্রয়োজন। চার বছর মেয়াদি বিএড ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

২. সাধারণ বিষয়

সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন বা মনোবিজ্ঞান বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ও মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেলে যেকোনো ২ বিষয়ে এ গ্রেড ও ৪ বিষয়ে বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ৩ বিষয়ে ন্যূনতম গ্রেড প্রয়োজন। স্নাতক ও মাস্টার্স উভয় পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

৩. ইঞ্জিনিয়ার

সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক বা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং (অ্যারোস্পেস ও অ্যাভিওনিকস), ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ও-লেভেলে যেকোনো ৩ বিষয়ে এ গ্রেড ও ৩ বিষয়ে বি গ্রেড এবং এ-লেভেলে যেকোনো ১ বিষয়ে এ গ্রেড ও ২ বিষয়ে বি গ্রেড প্রয়োজন। বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ: উচ্চতা ১৬২.৫ সেমি (৫ ফুট ৪ ইঞ্চি), বুকের মাপ স্বাভাবিক ৭৬ সেমি (৩০ ইঞ্চি) ও সম্প্রসারিত ৮১ সেমি (৩২ ইঞ্চি), ওজন ৫০ কেজি।

মহিলা: উচ্চতা ১৫৫ সেমি (৫ ফুট ১ ইঞ্চি), বুকের মাপ স্বাভাবিক ৭১ সেমি (২৮ ইঞ্চি) ও সম্প্রসারিত ৭৬ সেমি (৩০ ইঞ্চি), ওজন ৪৬ কেজি।

বয়সসীমা ও বৈবাহিক অবস্থা

১ জানুয়ারি ২০২৭ তারিখে বয়স ৩০ বছরের নিচে হতে হবে। বিবাহিত বা অবিবাহিত উভয়ই আবেদন করতে পারবেন।

বেতন ও ভাতা

সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতা প্রদান করা হবে।

অযোগ্যতা

  • দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়।
  • সেনা, নৌ ও বিমানবাহিনী বা যেকোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত (একবার স্ক্রিন আউট ও একবার প্রত্যাখ্যাত) প্রার্থী আবেদন করতে পারবেন। তবে যারা ডিগ্রি অর্জনের আগে দুবার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত হয়েছেন, তারা কমপক্ষে ৫ বছর পর ডিগ্রি অর্জন করে আইএসএসবিতে অংশ নিতে পারবেন।
  • সেনা, নৌ ও বিমানবাহিনীর আপিল মেডিক্যাল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে। যেকোনো আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হলে। কোনো বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ বা বাগদান হলে।

আবেদনের পদ্ধতি

প্রার্থীদের https://joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোমপেজের 'APPLY NOW' বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদন ফি ১,০০০ টাকা। আবেদন শুরু ৭ মে ২০২৬ এবং শেষ ১১ জুলাই ২০২৬। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন।