দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ তাদের জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘প্রাইম অফিসার’ পদে মোট ৫০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা
পদের নাম: প্রাইম অফিসার। মোট পদসংখ্যা: ৫০ জন।
শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীদের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
- চটপটে ও উপস্থাপনায় দক্ষ হতে হবে।
- পাইকারি আউটলেট থেকে পণ্যের অর্ডার সংগ্রহে সক্ষম হতে হবে।
- কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের সক্ষমতা থাকতে হবে।
- বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
- মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
দায়িত্ব ও কর্তব্য
- অ্যাপের মাধ্যমে পাইকারি আউটলেট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করা।
- কোম্পানির নির্ধারিত বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করা।
- বিক্রেতা ও পরিবেশকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
চাকরির ধরন ও কর্মক্ষেত্র
চাকরির ধরন: ফুলটাইম। কর্মক্ষেত্র: অফিসভিত্তিক। প্রার্থীর ধরন: নারী ও পুরুষ (উভয়)। বয়সসীমা: ন্যূনতম ১৮ বছর। কর্মস্থল: দেশের যেকোনো স্থান।
বেতন ও সুযোগ-সুবিধা
মাসিক বেতন: ১৫,০০০ থেকে ২২,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের পদ্ধতি
নির্ধারিত ভেন্যুতে সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময়: ২৯ জুন ২০২৬।



