সমাজসেবা অধিদপ্তরে ৫২ ক্যাটাগরিতে ১৪৮৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
সমাজসেবা অধিদপ্তরে ৫২ ক্যাটাগরিতে ১৪৮৫ পদে নিয়োগ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) সম্প্রতি ‘সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি মোট ৫২টি ক্যাটাগরিতে ১ হাজার ৪৮৫টি শূন্য পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের বিবরণ

সমাজসেবা অধিদপ্তরে রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের এই পদগুলোর জন্য ২৪ মে ২০২৬ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদন শুরু হবে আগামী ২ জুন সকাল ১০টা থেকে এবং চলবে ২৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। মোট ২২ দিন আবেদনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ২৭ মার্চ ও ৯ জুনের বিজ্ঞপ্তির পদগুলোর জন্য যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পদসমূহের বিস্তারিত তথ্য

গ্রেড-১৩ (বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা)

  • প্রধান সহকারী: ১৮টি পদ (স্থায়ী)
  • কম্পিউটার অপারেটর: ৪টি পদ (অস্থায়ী)
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ (স্থায়ী)
  • সহকারী শিক্ষক: ৩টি পদ (স্থায়ী)

গ্রেড-১৪ (বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা)

  • ইনস্ট্রাক্টর: ২টি পদ (স্থায়ী)
  • ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স: ৩টি পদ (স্থায়ী)
  • স্টেরিও টাইপিং মেশিন অপারেটর: ১টি পদ (স্থায়ী)
  • সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি পদ (স্থায়ী)
  • ফিল্ড সুপারভাইজার: ৩০টি পদ (স্থায়ী)
  • গ্র্যাজুয়েট টিচার: ১৪টি পদ (স্থায়ী)
  • প্রজেকশনিস্ট: ১টি পদ (স্থায়ী)
  • ট্রেড ইনস্ট্রাক্টর: ২টি পদ (অস্থায়ী)
  • কেয়ারটেকার: ১টি পদ (অস্থায়ী)

গ্রেড-১৫ (বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা)

  • কেয়ারটেকার: ১টি পদ (অস্থায়ী)

গ্রেড-১৬ (বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা)

  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৬টি পদ (স্থায়ী) ও ৭৬টি পদ (অস্থায়ী)
  • ডাটা এন্ট্রি অপারেটর: ৩৫টি পদ (অস্থায়ী)
  • হিসাব সহকারী: ৮টি পদ (স্থায়ী) ও ১১টি পদ (অস্থায়ী)
  • স্টোরকিপার: ৪টি পদ (অস্থায়ী)
  • টেলিফোন অপারেটর: ১টি পদ (স্থায়ী)
  • বেঞ্চ সহকারী: ১টি পদ (স্থায়ী)
  • নার্স: ৮টি পদ (অস্থায়ী)
  • কম্পাউন্ডার: ৪৬টি পদ (স্থায়ী)
  • গাড়িচালক: ২টি পদ (অস্থায়ী)
  • সহকারী প্রজেকশনিস্ট: ১টি পদ (স্থায়ী)
  • ডার্করুম টেকনিশিয়ান: ১টি পদ (স্থায়ী)
  • ওয়াসারম্যান: ১টি পদ (স্থায়ী)
  • ডে-কেয়ার অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ (স্থায়ী)
  • কটেজ মাদার: ১টি পদ (স্থায়ী)
  • সমাজকর্মী (ইউনিয়ন): ৩১২টি পদ (স্থায়ী)
  • সমাজকর্মী (পৌর): ১২টি পদ (স্থায়ী)
  • বড় ভাইয়া: ২৫টি পদ (অস্থায়ী)
  • খালাম্মা: ৩৩টি পদ (অস্থায়ী)
  • শিক্ষক: ৭টি পদ (অস্থায়ী)
  • ট্রেড ইনস্ট্রাক্টর: ১৭টি পদ (অস্থায়ী)
  • ধর্মীয় শিক্ষক: ২টি পদ (অস্থায়ী)
  • কেয়ারটেকার: ১টি পদ (অস্থায়ী)

গ্রেড-১৭ (বেতন ৯,০০০-২১,৮০০ টাকা)

  • কেয়ারটেকার: ১টি পদ (অস্থায়ী)

গ্রেড-১৮ (বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা)

  • ফটোকপি অপারেটর: ২টি পদ (স্থায়ী)
  • কারিগরি প্রশিক্ষক (উপজেলা): ১৫৭টি পদ (স্থায়ী)

গ্রেড-২০ (বেতন ৮,২৫০-২০,০১০ টাকা)

  • হেলপার: ২টি পদ (স্থায়ী)
  • ফিডার অ্যাটেনডেন্ট: ১টি পদ (স্থায়ী)
  • আয়া: ৫টি পদ (অস্থায়ী)
  • অ্যাটেনডেন্ট: ২টি পদ (স্থায়ী)
  • দারোয়ান: ৪টি পদ (স্থায়ী)
  • নিরাপত্তাপ্রহরী: ১৫টি পদ (স্থায়ী)
  • বাবুর্চি: ২০টি পদ (স্থায়ী)
  • সহকারী বাবুর্চি: ২টি পদ (স্থায়ী)
  • মালি: ১টি পদ (স্থায়ী)
  • পরিচ্ছন্নতাকর্মী: ৪টি পদ (অস্থায়ী)
  • অফিস সহায়ক: ৪৭৮টি পদ (স্থায়ী)
  • বার্তাবাহক: ২১টি পদ (স্থায়ী)

আবেদনের যোগ্যতা ও শর্ত

চাকরির ধরন পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী)। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে) হতে হবে। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭-৩১ ও ৩৬ নম্বর পদের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের জন্য এই লিঙ্কে ক্লিক করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ফি ১১২ টাকা, ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা। ফি অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা।