ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। বিভাগের নাম: এসএমই লিয়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট। পদের নাম: অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার। পদসংখ্যা নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান। অভিজ্ঞতা: ২-৩ বছর। বেতন আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী-পুরুষ। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকা।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ব্র্যাক ব্যাংক পিএলসি ওয়েবসাইটে ক্লিক করুন। আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।



