গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) রাজস্ব খাতভুক্ত ১৬ ও ২০ গ্রেডের তিনটি ক্যাটাগরির পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতি ক্যাটাগরিতে একজন করে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৭ জুন ২০২৬, বিকেল ৫টার মধ্যে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
১. স্টোর সহকারী
পদসংখ্যা: ১টি
বিভাগ: কেন্দ্রীয় স্টোর-১
বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
২. ডিপটিউবওয়েল অপারেটর
পদসংখ্যা: ১টি
বিভাগ: খামার শাখা-১
বেতন স্কেল: গ্রেড-১৬ (৯,৩০০-২২,৪৯০ টাকা)
৩. অফিস সহায়ক
পদসংখ্যা: ১টি
বিভাগ: সংস্থাপন শাখা-১
বেতন স্কেল: গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০ টাকা)
আবেদনের নিয়ম
প্রার্থীদের গাকৃবি ওয়েবসাইট (gau.edu.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে ‘রেজিস্ট্রার, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৬’ বরাবর A4 সাইজের কাগজে আবেদনপত্র দাখিল করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র সংযুক্ত করতে হবে।
আবেদন ফি
- ১ ও ২ নম্বর পদের জন্য: ১০০ টাকা
- ৩ নম্বর পদের জন্য: ৫০ টাকা
- অনগ্রসর নাগরিকদের জন্য সব পদের আবেদন ফি: ৫০ টাকা
আবেদন ফি সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ তারিখ
১৭ জুন ২০২৬, বিকেল ৫টা।
বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখুন।



