এসিআই পিএলসি সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে প্রতিষ্ঠানটি মার্কেটিং অফিসার পদে জনবল নিয়োগের জন্য আবেদন আহ্বান জানিয়েছে। গত ২০ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামীকাল ২২ মে পর্যন্ত চলবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানটির নাম এসিআই পিএলসি এবং পদের নাম মার্কেটিং অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতার মধ্যে এসএসসিতে বিজ্ঞান বিভাগসহ ন্যূনতম স্নাতক পাস হতে হবে। অন্যান্য যোগ্যতার মধ্যে মোটর সাইকেল চালনায় পারদর্শীতা থাকা আবশ্যক। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির ধরন ও শর্ত
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে। শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
অন্যান্য সুবিধা
নির্বাচিত প্রার্থীরা যাতায়াত ভাতা, সেলস ইনসেন্টিভ, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, চিকিৎসা সুবিধা, জীবন বিমা, উৎসব ভাতা, ছুটি কাটানোর ভাতা, মোবাইল ফোন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধি এবং পদোন্নতির সুযোগসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময় ২২ মে ২০২৬। দেরি না করে দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।



