আকিজ বশির গ্রুপে চাকরি, প্রতি বছর ইনক্রিমেন্টের সুযোগ
আকিজ বশির গ্রুপে চাকরি, প্রতি বছর ইনক্রিমেন্ট

আকিজ বশির গ্রুপ তাদের প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী প্রার্থীরা ২০ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার। বিভাগ: এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের এমবিএ ডিগ্রি থাকতে হবে। শ্রম আইন, এমএস অফিস এবং ভিসিয়ো সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। ন্যূনতম ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়ই। বয়সসীমা নির্ধারিত নেই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মস্থল ও বেতন

কর্মস্থল হবে মানিকগঞ্জ সদরে। বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ভিজিট করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ