বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড তাদের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস/ফিন্যান্স) পদে একজন প্রার্থী নিয়োগ দেবে। এই পদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার টাকা। এর পাশাপাশি প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী অন্যান্য ভাতাও প্রাপ্য হবে।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড। পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস/ফিন্যান্স)। পদসংখ্যা: ১টি।
আবেদনের যোগ্যতা ও বয়স
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে কমার্স, বিজনেস স্টাডিজ অথবা বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সেক্ষেত্রে সিজিপিএ ৪.০০ স্কেলে অন্তত ২.৫০ অথবা ৫.০০ স্কেলে অন্তত ৩.৫০ হতে হবে। বয়স: ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীকে কোম্পানির নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, পাওয়ার হাউস অ্যালাউন্স, চিকিৎসা-সুবিধা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
গুরুত্বপূর্ণ শর্তাবলি
- প্রার্থীকে ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ হতে হবে এবং কম্পিউটার লিটারেসি থাকতে হবে।
- নির্বাচিত প্রার্থীকে পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- ও লেভেল বা এ লেভেল সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে ন্যূনতম ‘বি’ গ্রেড থাকতে হবে।
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের লিংক: career.bcpcl.org.bd। প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে সম্প্রতি তোলা রঙিন ছবি (৬ মাসের মধ্যে) এবং ডিজিটাল সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে। আবেদন ফি: ২০০ (দুই শ) টাকা, যা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদনের শেষ তারিখ ও সময়: ১৯ মে ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত। সুতরাং, আগ্রহী ও যোগ্য প্রার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।



