বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ
পদের নাম: ট্রেইনি অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি প্রয়োজন। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা (এমএস অফিস প্যাকেজ) এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা। পূর্বে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
চাকরির ধরন ও শর্ত
চাকরির ধরন ফুলটাইম, কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী/পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা ২১ থেকে ৩২ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৬।



