কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে (ইউনিফর্ম) সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কারারক্ষী ও মহিলা কারারক্ষী পদে মোট ৪৭২ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের বিবরণ
১. কারারক্ষী
- পদ সংখ্যা: ৪৫০টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- শারীরিক যোগ্যতা: উচ্চতা - ন্যূনতম ১.৬৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), বুকের মাপ - ন্যূনতম ৮১.২৮ সেন্টিমিটার (২ ফুট ৮ ইঞ্চি), ওজন - ন্যূনতম ৫২ কেজি
- বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
২. মহিলা কারারক্ষী
- পদ সংখ্যা: ২২টি
- শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
- শারীরিক যোগ্যতা: উচ্চতা - ন্যূনতম ১.৫৭ মিটার (৫ ফুট ২ ইঞ্চি), বুকের মাপ - ন্যূনতম ৭৬.৮১ সেন্টিমিটার (২ ফুট ৬.২৪ ইঞ্চি), ওজন - ন্যূনতম ৪৫ কেজি
- বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা
আবেদনের শর্তাবলী
১ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়সের প্রমাণক হিসেবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ (এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ বাধ্যতামূলক) থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রপ্রাপ্তির অনলাইন আবেদনের কপি/স্লিপ থাকতে হবে।
- প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
- সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের প্রাথমিক শারীরিক যোগ্যতা যাচাইসহ দক্ষতা পরীক্ষা (দৌড়, পুশ-আপ, হাইজাম্প, লংজাম্প, রোপ ক্লাইম্বিং), প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং লিখিত (এমসিকিউ) ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া এ সংক্রান্ত তথ্য কারা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শুধুমাত্র প্রাথমিক শারীরিক যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা https://prison.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দেওয়ার বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের সময়সীমা
- শুরুর তারিখ: ৯ এপ্রিল ২০২৬, সকাল ১০টা
- শেষ তারিখ: ৩০ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা
আবেদন ফি
আবেদন ফি বাবদ ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।



