আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস স্টোর ম্যানেজার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার, ০১ জুলাই ২০২৬ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে এবং আগামী ১০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ ও যোগ্যতা
পদের নাম: স্টোর ম্যানেজার। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। অন্যান্য যোগ্যতার মধ্যে রয়েছে কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ এবং তৈরি প্লাস্টিক পণ্যের গ্রহণ, সংরক্ষণ ও বিতরণের তত্ত্বাবধানে দক্ষতা। অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর।
চাকরির ধরন ও বয়সসীমা
চাকরির ধরন ফুলটাইম এবং কর্মক্ষেত্র অফিসে। প্রার্থীর ধরন নারী-পুরুষ উভয়। বয়সসীমা ৪০ থেকে ৫০ বছর। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে।
বেতন ও অন্যান্য সুবিধা
বেতন আলোচনা সাপেক্ষে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ ভাতা, হাসপাতালে ভর্তিকালীন সহায়তা পাবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে আকিজ প্লাস্টিকসের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ১০ জুলাই ২০২৬।



