পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং অ্যাসোসিয়েট অফিসার পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আড়ং। পদের নাম: অ্যাসোসিয়েট অফিসার। বিভাগ: প্রোডাকশন কোঅর্ডিনেশন ও ডিজাইন। পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এমএস অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট)-এ পারদর্শিতা আবশ্যক।
অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত
- অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
- বয়সসীমা: উল্লেখ নেই।
- কর্মস্থল: ঢাকা।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
সুবিধা
প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করতে পারেন। আবেদনের শেষ সময়: ২৭ জুন ২০২৬।



