মে মাসে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম, অটোগ্যাসে সামান্য বৃদ্ধি
মে মাসে অপরিবর্তিত এলপি গ্যাসের দাম

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মে মাসের জন্য এলপি গ্যাসের দাম নির্ধারণ করেছে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে এক হাজার ৯৪০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। রোববার (৩ মে) এ ঘোষণা দিয়েছে বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে।

এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত

সংস্থাটি জানায়, মে মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বিইআরসি।

অটোগ্যাসের দামে সামান্য পরিবর্তন

এদিকে, রোববার (৩ মে) মে মাসের জন্য ভোক্তাপর্যায়ে ২ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত মাসে দুইবার সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। গত ২ এপ্রিল ভোক্তাপর্যায়ে ১৭ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়। এরপর গত ১৯ এপ্রিল ভোক্তাপর্যায়ে ৯ টাকা ৭৩ পয়সা বাড়িয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছিল বিইআরসি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ