জাতীয় পেনশন কর্তৃপক্ষের ১১ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি
জাতীয় পেনশন কর্তৃপক্ষের ১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

জাতীয় পেনশন কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তরা সংশ্লিষ্ট পদে দায়িত্ব পালন করবেন।

পদের নাম ও সংখ্যা

  • সিস্টেম অ্যানালিস্ট—০১টি, গ্রেড–৫ম, বেতন স্কেল ৪৩০০০–৬৯৮৫০ টাকা
  • ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট—০১টি, গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০ টাকা
  • প্রোগ্রামার—০১টি, গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০ টাকা
  • ব্যবস্থাপক—০১টি, গ্রেড-৬ষ্ঠ, বেতন স্কেল ৩৫৫০০-৬৭০১০ টাকা
  • সহকারী ব্যবস্থাপক—০৩টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা
  • অ্যাসোসিয়েট—১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা
  • হিসাবরক্ষণ কর্মকর্তা—০১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা
  • সহকারী প্রোগ্রামার—০১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা
  • সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী—০১টি, গ্রেড-৯ম, বেতন স্কেল ২২০০০-৫৩০৬০ টাকা

আবেদনে বয়সসীমা

৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে পদের ধরন অনুযায়ী সর্বোচ্চ ৩২, ৩৫, ৩৭ বা ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সসীমা শিথিলযোগ্য নয়।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি বাবদ মোট ২২৩ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ২০ জুন ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ