৬ কর অঞ্চলে ৬৪৫ পদে নিয়োগ
দেশের ছয়টি কর অঞ্চল ১৩ থেকে ২০ গ্রেডে মোট ৬৪৫টি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
কক্সবাজার কর অঞ্চল
মোট পদসংখ্যা ১২২টি। পদের বিবরণ: কম্পিউটার অপারেটর ১, প্রধান সহকারী ২২, উচ্চমান সহকারী ২২, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭, অফিস সহায়ক ২৭। আবেদনের শেষ তারিখ ৪ জুন ২০২৬।
ঢাকা কর অঞ্চল-(১২)
মোট পদসংখ্যা ২৭টি। পদের বিবরণ: কম্পিউটার অপারেটর ১, উচ্চমান সহকারী ১০, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪, গাড়িচালক ২, নোটিশ সার্ভার ২, অফিস সহায়ক ৪। আবেদনের শেষ তারিখ ১০ জুন ২০২৬।
চট্টগ্রাম কর অঞ্চল-(৫)
মোট পদসংখ্যা ১২৬টি। পদের বিবরণ: কম্পিউটার অপারেটর ১, ব্যক্তিগত সহকারী ৪, প্রধান সহকারী ২২, উচ্চমান সহকারী ২২, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭, অফিস সহায়ক ২৭। আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬।
চট্টগ্রাম কর অঞ্চল-(৬)
মোট পদসংখ্যা ১২২টি। পদের বিবরণ: কম্পিউটার অপারেটর ১, ব্যক্তিগত সহকারী ৪, প্রধান সহকারী ২২, উচ্চমান সহকারী ২২, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭, অফিস সহায়ক ২৭। আবেদনের শেষ তারিখ ৭ জুন ২০২৬।
ফরিদপুর কর অঞ্চল
মোট পদসংখ্যা ১২২টি। পদের বিবরণ: কম্পিউটার অপারেটর ১, প্রধান সহকারী ২২, উচ্চমান সহকারী ২২, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭, অফিস সহায়ক ২৭। আবেদনের শেষ তারিখ ২৭ মে ২০২৬।
নরসিংদী কর অঞ্চল
মোট পদসংখ্যা ১২২টি। পদের বিবরণ: কম্পিউটার অপারেটর ১, প্রধান সহকারী ২২, উচ্চমান সহকারী ২২, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ২৩, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৭, অফিস সহায়ক ২৭। আবেদনের শেষ তারিখ ২৪ মে ২০২৬।
আবেদন ফি
কক্সবাজার, ফরিদপুর ও নরসিংদী কর অঞ্চলের জন্য: ১ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা (সার্ভিস চার্জসহ) এবং ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)। ঢাকা কর অঞ্চল-১২, চট্টগ্রাম কর অঞ্চল-৫ ও ৬-এর জন্য: ১ থেকে ৬ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কর অঞ্চলের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পাওয়া যাবে।



