করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিতের ওপর জোর উপদেষ্টার
করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিতের ওপর জোর

করের টাকার সঠিক ব্যবহার এবং এ বিষয়ে জনগণকে অবহিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রশিদ আল মাহমুদ তিতুমীর। শনিবার (১৬ মে) রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে ‘রেভিনিউ মোবিলাইজেশন, ইস্যু অ্যান্ড অপশন’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, করের টাকা সঠিকভাবে ব্যয় না হলে নাগরিকরা কর দিতে উৎসাহ পাবেন না। সংস্কার আমাদের অবশ্যই করতে হবে এবং সেটি বাংলাদেশের মতো করে করতে হবে। তিনি আরও বলেন, করদাতাদের আস্থা অর্জনের জন্য করের অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, আগামী বছর থেকে করদাতাদের জানিয়ে দেওয়া হবে তাদের দেওয়া কর কোথায় এবং কীভাবে ব্যয় হবে। এই উদ্যোগ করদাতাদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াবে বলে তিনি মন্তব্য করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেমিনারে রাজস্ব আহরণের বিভিন্ন দিক এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বক্তারা কর ব্যবস্থার সংস্কার এবং করদাতাদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ