ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়নে রূপগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়নে রূপগঞ্জে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ

দক্ষিণ এশিয়া উপ-আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা (সাসেক) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও আশপাশের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কখন বন্ধ থাকবে গ্যাস?

তিতাস গ্যাস কোম্পানি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

কেন বন্ধ থাকবে গ্যাস?

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাসেক প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কাজের সুবিধার্থেই নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ