ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা প্রায় চার হাজার লিটার জ্বালানি ও ভেজাল ভোজ্য তেল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২৪ এপ্রিল) কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান।
অভিযানের বিবরণ
তিনি বলেন, “কোস্ট গার্ড বেস ভোলা গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে দৌলতখানের বিউটি রোড-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ছয়টি দোকান তল্লাশি করে অবৈধভাবে মজুত করা দুই হাজার ৮৫০ লিটার ডিজেল, পেট্রোল ও অকটেন এবং ৯০০ লিটার ভেজাল ভোজ্য তেল জব্দ করা হয়।”
জব্দ তেলের মূল্য
জব্দ করা তেলের বাজারমূল্য পাঁচ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা বলে জানান তিনি।
পরবর্তী পদক্ষেপ
জব্দ জ্বালানি তেল দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে বাজারমূল্যে বিক্রি করা হয়েছে। অন্যদিকে, ভেজাল ভোজ্য তেল নষ্ট করে ফেলা হয়েছে।



