চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ
চাঁপাইনবাবগঞ্জে শুক্রবার টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় শুক্রবার (২২ মে) সকাল থেকে টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২১ মে) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জরুরি মেরামতের কারণে বিদ্যুৎ বন্ধ

আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিবগঞ্জ ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো চাঁপাইনবাবগঞ্জের আবাসিক প্রকৌশলীর দপ্তর সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, নেসকো, চাঁপাইনবাবগঞ্জ দপ্তরের আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের জন্য এই তথ্য জানানো হচ্ছে। জরুরি মেরামত কাজ শেষ হলে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ