তেঁতুলিয়ায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
তেঁতুলিয়ায় ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুস সালাম (৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝারবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের বিবরণ

সালাম ঝারবাড়ী এলাকার দিনমজুর শমসের আলীর ছেলে। তিনি বিবাহিত এবং তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

ঘটনার বিবরণ

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে দেবনগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম জানান, সারা দিন ইজিবাইক চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়িতে ফেরেন আবদুস সালাম। ঘরে ঢোকার আগে তিনি ইজিবাইকটি চার্জে দিচ্ছিলেন। এ সময় চিৎকার শুনে তাঁর মা রনজিনা বেগম বাইরে এসে দেখেন, সালাম অচেতন হয়ে পড়ে আছেন। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরিবারের অবস্থা

আশরাফুল ইসলাম আরও বলেন, বৃদ্ধ বাবা–মায়ের সংসারে সালামই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছোট তিন সন্তান রেখে তাঁর এমন মৃত্যুতে পরিবারটি দিশাহারা হয়ে পড়েছে।

চিকিৎসকের বক্তব্য

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক মো. মোকলেছুর রহমান জানান, আবদুস সালামকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।

পুলিশের নিশ্চিতকরণ

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ