কেন্দুয়ায় অবৈধ পেট্রোল জব্দ, ব্যবসায়ী জরিমানা
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান চালিয়ে ৮০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী এনায়েতুর রহমানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে লাইসেন্স ছাড়া অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে।


