জরুরি কাজে ঢাকার আশপাশে ২৪ ঘণ্টা গ্যাস বন্ধ
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের জরুরি পাইপলাইন স্থানান্তরের কারণে আজ শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকা ও আশপাশের ৩০টিরও বেশি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।


