বিসিএলসি'তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বিসিএলসি'তে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (বিসিএলসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ মে ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা

পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (একাউন্টস/ফিন্যান্স)। পদসংখ্যা: ১টি।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

মূল বেতন ৪২,০০০ টাকা। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, পাওয়ার হাউস অ্যালাউন্স, চিকিৎসা-সুবিধা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যোগ্যতা

কমার্স, বিজনেস স্টাডিজ অথবা বিবিএ (ফিন্যান্স/অ্যাকাউন্টিং) বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগে দক্ষ এবং কম্পিউটার লিটারেসি আবশ্যক।

বয়সসীমা

২৮ এপ্রিল ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা career.bcpcl.org.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি ২০০ টাকা।

সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে দেখা যাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ