আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের মধ্যে চুক্তি স্বাক্ষর
আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের চুক্তি

আইএফআইসি ব্যাংক পিএলসি এবং আন্তর্জাতিক হোটেল চেইনের অংশ বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

বৃহস্পতিবার, ১৮ জুন ঢাকার আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ক্রেডিট অফিসার মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে ব্যাংকের পক্ষ থেকে শাখা ব্যবসার প্রধান ও হেড অব অপারেশন হেলাল আহমেদ এবং হোটেলের পক্ষ থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের সিইও শাহাদাত হোসেন বাহার চুক্তিতে স্বাক্ষর করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা ও প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ওমর সানি এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আবু সেহেরী ফরহাদ।

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্র্যান্ডিং, কমিউনিকেশনস অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্সের প্রধান খন্দকার আনোয়ার এহতেশাম এবং কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিংয়ের প্রধান মো. জাকির হোসেন।

উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

চুক্তির শর্তাবলী

এই এমওইউ-এর আওতায় আইএফআইসি ব্যাংকের গ্রাহকরা কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলে রুম ভাড়ায় ৬০% ছাড় এবং আলা কার্টে মেন্যু ও ব্যাংকেট হল সেবায় ১০% ছাড় পাবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ