সিদ্ধিরগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে ঠিকাদারদের সংবাদ সম্মেলন
সিদ্ধিরগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে ঠিকাদারদের সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঠিকাদার ব্যবসায়ী হযরত আলী বড় ও হযরত আলী ছোট দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।

অপপ্রচারের কারণে মানহানি ও ব্যবসায় প্রতিবন্ধকতা

হযরত আলী বড় ও হযরত আলী ছোট বলেন, এসব ভিত্তিহীন প্রচারের কারণে তাদের মানহানি হচ্ছে, ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তারা প্রায় ৩৬ বছর ধরে পেশাদার ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। এ সময়ে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), এলজিইডি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভার উন্নয়নমূলক কাজ সততার সঙ্গে সম্পন্ন করেছেন।

রাজনৈতিক সম্পৃক্ততা অস্বীকার

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা উল্লেখ করেন, ঠিকাদারি কাজের প্রয়োজনে বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে পেশাগত যোগাযোগ ও সমন্বয় করতে হয়েছে। এছাড়া সামাজিক ও আনুষ্ঠানিক বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার কারণে অনেকের সঙ্গে সৌজন্যমূলক ছবি রয়েছে। এসব যোগাযোগের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না এবং তারা কখনো কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তবে স্থানীয় মসজিদ ও স্কুল কমিটির সভাপতি এবং দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিথ্যা অভিযোগের প্রতিবাদ

তারা অভিযোগ করেন, একটি মহল এসব ছবি ব্যবহার করে তাদের কখনো বিগত সরকারের সহযোগী, আবার কখনো জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে প্রচার করছে। অথচ তারা কোন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কখনো সম্পৃক্ত ছিলেন না। তারা এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা

তাদের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের বিভিন্ন ঘটনা নিয়ে তদন্ত করছে। যদি ওইসব ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা থাকত, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু গত দুই বছরেও তাদের বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ বা প্রমাণ পাওয়া যায়নি। তারা আরও বলেন, ব্যক্তিগত প্রতিহিংসা ও ঈর্ষাবশত একটি মহল তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

সবার প্রতি আহ্বান

সংবাদ সম্মেলনে তারা আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক নেতৃত্ব, সচেতন নাগরিক এবং গণমাধ্যমের প্রতি বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নূর হোসেন মুন্না, মোঃ রওশন আলী ভূঁইয়া, মিহাল প্রমুখ।