সিলন চা টানা চার বছর দেশের সর্বোচ্চ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক
সিলন চা টানা চার বছর শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক

দেশের চা শিল্পে ‘সিলন চা’ একটি আস্থার নাম। বাজারের বিভিন্ন পরিবর্তনের মধ্যেও গুণগত মান, স্বাদের ধারাবাহিকতা ও আধুনিক উদ্ভাবনের মাধ্যমে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে তারা। শুধু দেশের অভ্যন্তরেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের চা–শিল্পের সফল প্রতিনিধিত্ব করছে ব্র্যান্ডটি।

শীর্ষস্থান ধরে রেখেছে সিলন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সবশেষ পরিসংখ্যান অনুযায়ী, টানা চার বছর ধরে দেশের সর্বোচ্চ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে সিলন। দেশের মোট ব্র্যান্ডেড চা রপ্তানির প্রায় অর্ধেক অংশ এককভাবে অবদান রাখছে সিলন, যা বিশ্ববাজারে বাংলাদেশি চায়ের ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও সক্ষমতার এক বড় প্রমাণ।

অন্যান্য প্রতিষ্ঠানের অবস্থান

এনবিআরের তথ্য অনুযায়ী, আবুল খায়ের গ্রুপ ২০২৫ সালে মোট চা রপ্তানির ৪২ শতাংশ একাই করেছে, তাদের রপ্তানির আয় ১৪ লাখ ৭০ হাজার ডলার। মোট রপ্তানির ২৬ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনলে টি, এই প্রতিষ্ঠানের আয় ৯ লাখ ১৩ হাজার ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ইস্পাহানি গ্রুপ, এই প্রতিষ্ঠানের রপ্তানির অংশ ১১ শতাংশ, তাদের আয় ৩ লাখ ৮১ হাজার ডলার। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সিটি ও ভিভিডভেঞ্চার। বিদেশে চা রপ্তানিতে আরও বেশ কয়েকটি কোম্পানি রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ