ব্র্যাক ব্যাংকের ২৫ প্রতিষ্ঠানকে রজতজয়ন্তী সম্মাননা
ব্র্যাক ব্যাংকের ২৫ প্রতিষ্ঠানকে রজতজয়ন্তী সম্মাননা

ব্র্যাক ব্যাংক তার প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি তথা রজতজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনে অসামান্য অবদান রাখা ২৫টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্র্যাক ব্যাংক এ তথ্য জানিয়েছে।

প্রথম করপোরেট স্বীকৃতিমূলক উদ্যোগ

‘বাংলাদেশের ২৫টি সবচেয়ে ইমপ্যাক্টফুল প্রতিষ্ঠান’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে জনকল্যাণ ও জাতীয় উন্নয়নে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেওয়া হয়েছে। দেশে করপোরেট পর্যায়ে এটি এ ধরনের প্রথম স্বীকৃতিমূলক উদ্যোগ। এই উদ্যোগ ব্যাংকটির প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সেবা, শুদ্ধাচার, অন্তর্ভুক্তি ও ইতিবাচক সামাজিক ইমপ্যাক্টের আদর্শের প্রতিফলন বলে জানিয়েছে ব্যাংকটি।

অনুষ্ঠানে সম্মাননা প্রদান

ঢাকায় গতকাল রোববার এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড–এর সম্পাদক ইনাম আহমেদ বক্তব্য দেন। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, নীতিনির্ধারক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ

সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো এসিআই গ্রুপ, আঞ্জুমান মুফিদুল ইসলাম, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (বিআরআরআই), বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, বেঙ্গল ফাউন্ডেশন, বারডেম জেনারেল হাসপাতাল, বিশ্বসাহিত্য কেন্দ্র, বিকাশ লিমিটেড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), ব্র্যাক, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইসড (সিআরপি), ছায়ানট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, গণস্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণফোন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, বাংলাদেশ (আইসিডিডিআরবি), কুমুদিনী নার্সিং কলেজ, নটর ডেম কলেজ, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), প্রাণ-আরএফএল গ্রুপ এবং স্কয়ার গ্রুপ।

বিভিন্ন খাতে অবদান

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কৃষি, কর্মসংস্থান সৃষ্টি, আর্থিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, খেলাধুলা এবং শিল্প-সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।

স্বাধীন জুরি প্যানেলের নির্বাচন

ব্র্যাক ব্যাংক জানায়, ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’-এর তত্ত্বাবধানে গঠিত দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের সমন্বয়ে একটি স্বাধীন জুরি প্যানেল এসব প্রতিষ্ঠানকে নির্বাচন করে।