ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, বেতন ৩১ হাজার
ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন বিভাগে ‘ট্রেইনি অফিসার’ পদে কর্মী খুঁজছে। কোনো অভিজ্ঞতা ছাড়াই সদ্য পাস করা স্নাতক শিক্ষার্থীরা এ পদে আবেদন করতে পারবেন।

পদের বিস্তারিত বিবরণ

  • পদের নাম: ট্রেইনি অফিসার
  • বিভাগ: কার্ড সেলস ও কার্ড অ্যাকুইজিশন
  • কর্মস্থল: ঢাকা

যোগ্যতা ও শর্তাবলি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা: একই ধরনের চাকরির পূর্ব অভিজ্ঞতা থাকলে তিনি অগ্রাধিকার পাবেন। সদ্য স্নাতক শেষ করা প্রার্থীদের আবেদনের উৎসাহ দেওয়া হয়েছে। বয়সসীমা: বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি।

বেতন ও অন্যান্য সুবিধা

এ পদে বেতন ৩১,০০০ টাকা। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন কেউ এ পদে চাকরি পেলে। ট্রেইনি পিরিয়ড শেষে স্থায়ীভাবে নিয়োগ পেলে পদের নাম হবে জুনিয়র অফিসার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গুরুত্বপূর্ণ তারিখ

  • আবেদন শুরুর তারিখ: ২৬ এপ্রিল ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২ মে ২০২৬

কীভাবে আবেদন করবেন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত প্রক্রিয়া ও আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিয়োগ থেকে আরও পড়ুন

  • বেসরকারি চাকরি
  • ব্যাংকে চাকরি
  • নিয়োগ
  • চাকরিবাকরি
  • নিয়োগ পরীক্ষা
  • চাকরির খবর
  • চাকরির পরামর্শ