রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনারস মিটে সেরা পরিবেশকদের সম্মাননা
রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনারস মিটে সম্মাননা

রিমার্ক এইচবি লিমিটেড সম্প্রতি 'রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনারস মিট' শীর্ষক এক অনুষ্ঠানে কোম্পানির সেরা পরিবেশকদের সম্মাননা ও উপহার প্রদান করেছে। অনুষ্ঠানে রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান, পণ্যদূত শবনম ফারিয়াসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেরা পরিবেশকদের তালিকা

রিমার্ক এইচবি লিমিটেড জানায়, ব্যবসায়িক সফলতা, বিক্রয় কার্যক্রমে বিশেষ অবদান ও দীর্ঘমেয়াদি অংশীদারত্বের স্বীকৃতিস্বরূপ কোম্পানির দেশসেরা পাঁচ পরিবেশককে সম্মাননা ও উপহার দেওয়া হয়েছে। মাসভিত্তিক ক্যাটাগরিতে এপ্রিলের সেরা পরিবেশক নির্বাচিত হয়েছেন:

  • চট্টগ্রাম শহরের মুরাদপুরের এ এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. নুরুল ইসলাম
  • নোয়াখালীর মাইজদি রোডের ব্যবসায়ী মোহাম্মদ আলাউদ্দিন
  • কুমিল্লার দাউদকান্দির মেসার্স লিয়াকত আলী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নজরুল ইসলাম
  • ফেনীর এম কে ট্রেডার্সের স্বত্বাধিকারী আশিকুর রহমান
  • রাজশাহীর এম এস নাহিয়ান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. উজ্জ্বল হোসাইন

পুরস্কার বিতরণ

রিমার্কের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আলম, ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান, ব্র্যান্ড অ্যাম্বাসেডর শবনম ফারিয়াসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সেরা পরিবেশকদের হাতে বিভিন্ন সাইজের আধুনিক এসি ও টেলিভিশন তুলে দেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্বোধনী বক্তব্য

রিমার্কের এমডি নাজমুল আলম বলেন, 'রিমার্ক শুধু ব্যবসা নয়, দেশের অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতেও কাজ করছে। বিশ্বমানের পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে এই প্রতিষ্ঠান আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখছে।'

পুরস্কারপ্রাপ্ত পরিবেশকদের মধ্যে মোহাম্মদ আলাউদ্দিন বলেন, 'এ ধরনের স্বীকৃতি ব্যবসায়ীদের আরও উৎসাহিত করে।' আশিকুর রহমান বলেন, 'গুণগত মান ও প্যাকেজিংয়ের কারণে রিমার্কের পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বাড়ছে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিমার্কের পণ্যদূত শবনম ফারিয়া বলেন, 'পরিবারের বিভিন্ন প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে রিমার্ক গ্রাহকদের আস্থা ধরে রেখেছে।'

ন্যাশনাল সেলস ম্যানেজার মাইনুল আহসান বলেন, 'ডিস্ট্রিবিউটর ও ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতাতেই রিমার্ক দেশজুড়ে গ্রাহকদের আস্থা অর্জন করেছে।'

রিমার্কের বর্তমান অবস্থা

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিমার্ক বর্তমানে ৪১টি ব্র্যান্ডের ১ হাজার ১৩০ ধরনের পণ্য উৎপাদন ও বাজারজাত করছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করছে।