কালো মানিক ২০ লাখ টাকায় বিক্রি
কালো মানিক ২০ লাখ টাকায় বিক্রি

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৪ মে) সিলেটের ব্যবসায়ী ফাহিম গরুটি কিনে নেন। শুরুতে গরুটির দাম হাঁকা হয়েছিল ২২ লাখ টাকা।

গরুটির পেছনের গল্প

জানা যায়, গত বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া এ গরুটিকে ঘিরে পটুয়াখালীবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছিল। ১৮০০ কেজি ওজনের বিশালদেহী কালো মানিককে একনজর দেখতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার বাড়িতে প্রতিনিয়ত ভিড় করতেন আশপাশের মানুষ। গত বছর পবিত্র ঈদুল আজহায় গরুটি বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া হয়েছিল। পরে তিনি গরুটি আবার খামারি সোহাগ মৃধাকেই ফিরিয়ে দেন, যাতে পরিবারটি আর্থিকভাবে লাভবান হতে পারে।

ক্রেতা ও বিক্রেতার প্রতিক্রিয়া

গরু বিক্রির পর সোহাগ মৃধা বলেন, ‘২০ লাখ টাকায় আমাদের কালো মানিককে বিক্রি করেছি। এই টাকা দিয়ে আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করব। তারপর বাকী টাকা দিয়ে নিজের সচ্ছলতা ফেরাতে একটি গরুর ফার্ম দেব। আমি খুবই খুশি যে গরুটি এই দামে বিক্রি করতে পেরেছি। যিনি কিনেছেন তিনিও সন্তুষ্ট। তিনি আমাকে দাওয়াত দিয়েছেন পরিবারসহ। আমরা এখন সিলেটেই আছি।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সোহাগের স্ত্রী সুলতানা বেগম বলেন, ‘এত বছর পেলে-পুষে গরুটি বড় করেছি। যদিও একটু খারাপ লাগছে। তবে আমরা ভালো দাম পেয়েছি। এ দিয়ে আমরা ভালোভাবে দিনযাপন করতে পারব।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ