আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ আরও বাড়িয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিনিস্টার এ বছরও চালু করেছে 'ফ্রিজ কিনুন হাম্বা জিতুন' সিজন ৩ অফার। এই অফারের আওতায় গ্রাহকরা মিনিস্টার ফ্রিজ ক্রয় করে স্ক্র্যাচকার্ড ঘষে বিনামূল্যে গরু জেতার সুযোগ পাচ্ছেন।
বিজয়ীদের তালিকা
মিনিস্টার ফ্রিজ কিনে বিশাল গরু জিতেছেন ঝিনাইদহ কোটচাঁদপুরের মো. আব্দুল হান্নান, বরিশাল শায়েস্তাবাদের সাজ্জাদ সাব্বির, ঢাকা শেওড়াপাড়ার মো. সুজন মিয়া, ময়মনসিংহ ত্রিশালের মো. ইব্রাহিম খলিল এবং চাঁপাইনবাবগঞ্জ নাচোলের মো. আনারুল হক। এছাড়া ওমরাহ হজ প্যাকেজ উপহার পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সুমন রেজা।
অন্যান্য পুরস্কার
ফ্রিজ কিনে ফ্রি ফ্রিজ জিতেছেন ঢাকা বাড্ডার জহির রায়হান, সিলেট আম্বরখানার তৈয়ব আলী, ঝিনাইদহ মহেশপুরের মো. সুজন হোসেন এবং সাতক্ষীরার মো. রাজু হোসেন। ওভেন ফ্রি পেয়েছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার মোহাম্মদ আলী হোসাইন, টাঙ্গাইলের মো. রাসেল হোসেন এবং ঢাকা মোহাম্মদপুরের মোহাম্মদ কামরুল ইসলামসহ আরও অনেকে।
কর্মকর্তাদের বক্তব্য
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের শোরুম বিভাগের পরিচালক মাহমুদুর রহমান খান বলেন, 'প্রতিটি ঈদই আমাদের জন্য বিশেষ মুহূর্ত ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করে দেয়। ঈদুল আজহাও এর ব্যতিক্রম নয়। আমরা এই সময়কে ঘিরে গ্রাহকদের জন্য নতুন নতুন অফার নিয়ে আসি। গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের তুষ্টি। গত বছরের মতো এ বছরও আমরা 'ফ্রিজ কিনুন হাম্বা জিতুন' অফার নিয়ে এসেছি এবং সারা দেশে ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছি।'
মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মো. জুয়েল রানা বলেন, 'মিনিস্টার সব সময় ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে। গত বছরগুলোতে এই অফারের ব্যাপক সাড়া পেয়েছি, যার ফলশ্রুতিতে এ বছরও সিজন ৩ অফার চালু করা হয়েছে। এতে ক্রেতারা ফ্রিজ কিনে গরু, ওমরাহ প্যাকেজ, একটি ফ্রিজের সাথে আরেকটি ফ্রি ও নগদ মূল্যছাড়সহ নিশ্চিত উপহার পাচ্ছেন।'
মিনিস্টার কর্তৃপক্ষ জানিয়েছেন, এই অফারে প্রদানকৃত গরু শুধুমাত্র উপহার, যা কোরবানির জন্য প্রযোজ্য নয়।



