বগুড়ায় ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২
বগুড়ায় ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

বগুড়ার শাজাহানপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) গভীর রাতে উপজেলার গোহাইল ইউনিয়নের শালিখা এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ রোববার বিকালে কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি হাফিজার রহমান এ তথ্য দিয়েছেন।

নিহতরা হলেন, বাগেরহাটের ভজনখালি গ্রামের কাঞ্চন আলী হাওলাদারের ছেলে ট্রাকচালক শহিদুল হাওলাদার (২৯) এবং কুষ্টিয়ার কুমারখালীর মাহাতাব আলীর ছেলে পেঁয়াজ ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্লা (৭৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী একটি তামাক বোঝাই ট্রাক এবং কুষ্টিয়া থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী পেঁয়াজ বোঝাই একটি ট্রাক শনিবার দিনগত রাত ৩টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের বগুড়া-নাটোর মহাসড়কে পৌঁছলে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ট্রাকের চালক নিহত হন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ওসি হাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও শাজাহানপুর থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা লাশ দুটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ